১. ভিশন/পরিকল্পনা (Vision)
জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে উন্নত জ্ঞান ও দক্ষতাসম্পন্ন পেশাদার জনবল গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্রে পরিণত করা।
Patuakhali Science and Technology University aspires to be a home of excellence for producing competent professionals with improved knowledge and skills to meet national and global challenges.
২. মিশন/অভিলক্ষ্য (Mission)
জাতির সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ ও আলোকিত জনবল সৃষ্টির জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আধুনিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখা।
The mission of Patuakhali Science and Technology University is to provide cutting-edge education, research, training and develop entrepreneurship at both undergraduate and postgraduate levels for creating skilled and enlightened personnel to serve the nation.
৩. উদ্দেশ্যসমূহ (Objectives)
1. কোর্স ক্রেডিট পদ্ধতিতে একটি অত্যাধুনিক কারিকুলাম অনুসরণ করে বাস্তবভিত্তিক ধারণা ও হালনাগাদ জ্ঞানের সমন্বয়ে কোর্স কনটেন্ট (Course Content) তৈরি;
2. শিক্ষা কারিকুলামের আওতায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি শিক্ষা বহির্ভূত (খেলাধুলা ও সাংস্কৃতিক ইত্যাদি) কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুবিধাদি সৃষ্টি;
3. উন্নত জ্ঞান চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি। একাডেমিক কর্মসূচি নিয়ে অনুষদীয় বিশেষজ্ঞদের সাথে এবং জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী বিশেষজ্ঞসহ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জ্ঞানের আদান-প্রদানের ব্যবস্থা গ্রহণ;
4. বিভাগের অভ্যন্তরে সমন্বয়তাপূর্ণ গতিশীল Sense of Community পরিবেশের সৃষ্টি। সকলের মাঝে সেবার মনোভাব গড়ে তোলা। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কার্যক্রমে অনুষদীয় শিক্ষকদের জ্ঞান দানে সার্বিক সহযোগিতা প্রদান;
5. বিভাগসমূহের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পদ চিহ্নিতকরণ, উন্নয়ন ও বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ। কারিকুলাম আধুনিকীকরণ ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান বিভিন্ন উৎসের সন্ধান;
6. এলাকার জনগণের সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ;
7. কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহজতর পদ্ধতি উদ্ভাবন;
8. উপকূলীয় স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ;
9. উপকূলীয় মৎস্য সম্পদ উন্নয়নের মাধ্যমে প্রাপ্ত আমিষের উৎপাদন বৃদ্ধিপূর্বক এলাকার জনগণের পুষ্টি চাহিদা নিশ্চিতকরণ;
10. উপকূলীয় মৌসুমি ও পতিত জমিকে সামগ্রিকভাবে ব্যবহার উপযোগীকরণের পদক্ষেপ গ্রহণ; এবং
11. দুর্যোগপ্রবণ এলাকায় কার্যকর প্রতিরোধ, প্রশমন ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন।
৪. স্লোগান (Slogan)
“মানসম্পন্ন প্রযুক্তিসমৃদ্ধ উচ্চ শিক্ষাই হোক দিন বদলের হাতিয়ার।”
৫. অঙ্গীকার (Commitment)
“আমরা শিখবো, লড়বো, মুক্তিযুদ্ধের চেতনায় বাসযোগ্য মাতৃভূমি গড়বোই গড়বো।”